সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

গাজীপুর-৩ আসনে মাওলানা এহসানুল হকের নেতৃত্বে গণসংযোগ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হকের নেতৃত্বে শনিবার (১৮ অক্টোবর) এক বিশাল গণসংযোগ মিছিল অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার থেকে শুরু হয়ে মাওনা চৌরাস্তা, এমসি বাজার, নয়নপুর, টেংরা, শ্রীপুরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাউনি বাজার সংলগ্ন মাওলানা এহসানুল হকের প্রতিষ্ঠান মদিনাতুল উলূম ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

মিছিল চলাকালে শত শত মোটরসাইকেল, পিকআপ ও প্রাইভেট কারে অংশগ্রহণকারী স্থানীয় জনগণের উপস্থিতিতে এলাকা জুড়ে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শ্রীপুরের গর্ব, ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নূরুল হকের সন্তান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকের ভাগ্নে মাওলানা এহসানুল হককে পেয়ে স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীরা উচ্ছ্বাসে ভরে ওঠেন।

গণসংযোগ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, মাওলানা এহসানুল হকের নেতৃত্বে এলাকায় ন্যায়, আদর্শ ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। তাঁরা স্থানীয় জনগণকে ইসলামী রাজনীতির এই ঐক্যবদ্ধ ধারা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামে শরিক হওয়ার আহ্বান জানান।

তরুণ প্রজন্মের প্রতিনিধি মাওলানা এহসানুল হক তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন—বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের অধিকার, ইসলামি ন্যায়ের সমাজ ও সুশাসনের জন্য কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, আমরা গাজীপুরবাসীর সেবা ও দেশের কল্যাণে কাজ করব।

গণসংযোগ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মাসউদুর রহমান, সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা গাজী রুহুল আমীন, গাজীপুর মহানগরীর সাধারণ সম্পাদক কাজি নিজাম উদ্দিন, শ্রীপুর উপজেলা শাখার সহসভাপতি মাওলানা হেদায়াতুল্লাহ রাহমানি, শ্রীপুর পৌর শাখার সভাপতি মাওলানা সোহরাব আলী মাজেদীসহ জেলা, উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, স্থানীয় উলামায়ে কেরাম, খেলাফত যুব মজলিস, ছাত্র মজলিস, তরুণ সমাজ এবং সাধারণ জনগণ।

. এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ