সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

চীন প্রতিনিধির সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে চীন দূতাবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধির সাথে চীন দুতাবাসের ডেপুটি হেড অফ মিশন ডক্টর লিউ ইউয়ানের (Dr. Liu Yuyin) সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবনা, রাজনীতির গতিপথ, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের ভুমিকার প্রশংসা করা হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব চীন সরকারকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালনের জন্য আহবান করেন। বংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চীনা বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করে গড়ে তোলার অঙ্গিকার পুর্নব্যক্ত করা হয়।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব গোলাম মসিহ, আন্তর্জাতিক উপকমিটির সদস্য এসিস্ট্যান্ট প্রফেসর এডভোকেট ইমতেয়াজ আলম, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সচিব মু. রাজন সিকদার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামী চরমোনাই মাহফিলে চীনা প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয় একই সাথে চীনা মুসলিম কমিউনিটির নেতৃস্থানীয়দের বাংলাদেশে আমন্ত্রন জানানো হয়। চীন কতৃপক্ষের দিক থেকেও ইতিবাচক আগ্রহ প্রদর্শন করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ