সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

৫ দফা দাবিতে জেলায় জেলায় ইসলামী আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) দেশের সকল জেলা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নিম্নোক্ত ৫ দফা দাবিতে এর আগেও দুই দফায় ঢাকা, বিভাগীয় শহর, জেলা শহর ও থানায় থানায় কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তৃতীয় দফার কর্মসূচির প্রথম দিনে গতকাল ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানবন্ধন করেছে ইসলামী আন্দোলন। আজকে জেলায় জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবিসমূহ হলো,

 (১) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।

(২) আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা।

(৩) অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

(৪) ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

(৫) স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

আজকের মানববন্ধনে বক্তাগণ জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, তফসিলের আগে গণভোট না হলে আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ