সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

৬ দফা দাবিতে খেলাফত মজলিসের স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও এর আলোকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর ১২টায় ঢাকা জেলা প্রশাসক জনাব তানভীর আহমেদ বরাবর লিখিত এই স্মারকলিপি প্রদান করেন খেলাফত মজলিস ঢাকা জেলা সভাপতি মুফতি আশরাফ আলী ও সাধারণ সম্পাদক মুফতি আলী আকরাম।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নূর হোসেন, মাওলানা কাজী ফিরোজ আহমদ সিরাজী, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হাফেজ মাওলানা নূরুল হক, মাস্টার মল্লিক মুহাম্মদ কিতাব আলী, সহ-সাধারণ সম্পাদক এইচ. এম. হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরকার কাজী নেয়ামত উল্লাহ, এডভোকেট এস. এম. সানাউল্লাহ, মোহাম্মদ শাহাবুদ্দিন, হাফেজ শফিকুল ইসলাম, জেলা সহসভাপতি অধ্যাপক কে. এম. এনামুল হক, এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জনআকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেয়। দীর্ঘ আলোচনার পর বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের সম্মতিতে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ-২০২৫ চূড়ান্ত করেছে, যা এখনো স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। তবে এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় জনগণের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

এ অবস্থায় খেলাফত মজলিস ৬ দফা দাবি উপস্থাপন করে—

১. জুলাই জাতীয় সনদ-২০২৫ অবিলম্বে ঘোষণা ও আইনি ভিত্তি প্রদান এবং এর আলোকে ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচন আয়োজন।

(ক) জুলাই সনদ স্বাক্ষরের পর দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে সাংবিধানিক বৈধতা প্রদান।

(খ) রাষ্ট্রীয় নীতিনির্ধারণী বিষয়গুলো নির্বাহী আদেশ বা অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন, এবং সংবিধান-সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে কার্যকর করে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অনুমোদন বাধ্যতামূলক করা।

২. সংসদের উচ্চ কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন আয়োজন।

৩. আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা।

৪. ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা।

৫. সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবৈধ অস্ত্র, পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন।

৬. প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগে কার্যকর উদ্যোগ গ্রহণ।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। তিনি এ সময় ৬ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত নতুন কর্মসূচি:

১. আগামী ১৪ অক্টোবর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে মানববন্ধন। ঢাকায় সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।

২. আগামী ১৫ অক্টোবর সারাদেশের সকল জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ