সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

সড়কের গর্তে মাছ ছেড়ে হাসনাতের প্রতিবাদ 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার দেবীদ্বার–চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের গর্তে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তার সঙ্গে যোগ দেন এলাকাবাসীরাও।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় তিনি এ অভিনব প্রতিবাদ করেন।

স্থানীয়রা জানান, দেবীদ্বার–চান্দিনা শুধু দুইটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ভাঙা আর গর্তে ভরা এই সড়ক অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি প্রচুর জমে থাকে। এতে দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী যানবাহন, বিপন্ন হচ্ছে মানুষের জীবন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ চলাচল করে। কয়েক দিন আগে এই রাস্তায় একজন মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন—মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।

তিনি আরও বলেন, দেবীদ্বারের রাস্তা–ঘাট এত খারাপ হচ্ছে দিন দিন যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো অবস্থা। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়ুন—তাতে যদি কিছু হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ