সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

‘গাজায় যুদ্ধবিরতি মৃত্যুপ্রায় মানুষের জন্য স্বস্তির তবে কোন অবস্থাতেই স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয়’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গাজায় যুদ্ধবিরতি ও  ইজরাইলি সেনা প্রত্যাহার চুক্তির বিষয়ে বলেছেন, আক্ষরিক অর্থেই এক সাগর রক্তের পরে, সরকারী হিসেবে ৬৭ হাজার মানুষের মৃত্যুর পরে স্বাক্ষরিত এই চুক্তি আসলে কোন আনন্দের না বরং বিদ্যমান বিশ্বব্যবস্থার দুর্বলতাকেই ফুটিয়ে তুলেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) মিশরে অনুষ্ঠিত এক শান্তি আলোচনায় গাজায় যুদ্ধবিরতি, ইজরাইলি সেনা প্রত্যাহার সংক্রান্ত এক চুক্তির প্রতিক্রিয়ায় তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, এ চুক্তি বিশ্বব্যবস্থার অমানবিকতাকে প্রকট করেছে; কারণ এমন একটা চুক্তিতে পৌছানোর জন্য হাজারো শিশুকে জীবন দিতে হয়েছে। এই চুক্তির আরেকটি নির্মম দিক হলো, খুনি ও হানাদার বাহিনীকে বিচারের আওতায় আনার বিষয়ে কিছু তো নাই-ই বরং পুরো চুক্তি তাদের মর্জির ওপরে নির্ভর করছে। তবুও রাজনৈতিক শক্তি হিসেবে হামাসের স্বীকৃতি এবং গাজ্জায় মানবিক সহায়তা পৌছানোর মতো পরিবেশ তৈরি হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই চুক্তিকে স্বাগত জানায়। একই সাথে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের চিরন্তন দাবীও পুনর্ব্যক্ত করে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্বমানবতার জন্য ইজরাইল যে কত বড় হুমকি তা আবারো বীভৎসরূপে পরিস্কার হয়েছে। পশ্চিমা নাগরিকদের প্রতি আহবান থাকবে, এই অশুভ শক্তির বিরুদ্ধে আপনাদের যে বোধদয় ঘটেছে তা জাগরুক রাখুন। আপনাদের সরকারের ওপরে চাপ অব্যহত রাখুন। যাতে করে পশ্চিমা শক্তির ওপরে ভর করে ইজরাইলিরা আর নৃশংসতা চালাতে না পারে।

মাওলানা গাজী আতাউর রহমান বাংলাদেশি নাগরিক আলোকচিত্রী শহিদুল আলমের নিরাপত্তা ও মু্ক্তির ব্যাপারে সরকারকে জোরালো পদক্ষেপ নেয়ার আহবান পুনর্ব্যক্ত করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ