রাজধানীর জুরাইনে রিকশা চালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।
৭ অক্টোবর রাত সাড়ে আটটায় জুরাইন সেতু মার্কেটের সামনে রিকশা চালকের কাছে চাঁদা দাবি করে স্থানীয় বিএনপি'র পরিচয়ধারী এক দল বখাটে সন্ত্রাসী। এ সময় চাঁদা না দেয়ায় রিক্সাওয়ালার উপর চড়াও হয় বখাটেরা।
এ ঘটনার প্রতিবাদ জানালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতী আমির হামজার উপর হামলে পড়ে সন্ত্রাসীরা।