সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা

‘দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ প্রমাণ করতে অপূর্ব পালদের মাধ্যমে জঘন্য কর্মকাণ্ড’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে বলেছেন, ফ্যাসিস্ট শক্তি দেশত্যাগের পর দেশের মধ্যে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়গুলোতে আগের ন্যায়  ধর্ম অবমাননার মতো নাটক মঞ্চস্থ হচ্ছে না। এই হীন কাজ সংঘটিত না হওয়ায় কিছু মানুষরূপী অমানুষ অসন্তুষ্ট। তাই দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ প্রমাণ করার জন্যই অপূর্ব পালদের মাধ্যমে জঘন্য কর্মকাণ্ড সংঘটিত করা হয়েছে।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, পূর্বের যেকোনো সময়ের তুলনায় সংখ্যালঘু সম্প্রদায় তাদের ধর্ম পালনের সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। ০৫ আগস্ট পরবর্তীতে দেশে  ধর্মীয় সংঘাত এড়ানো এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ইসলমাী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারাদেশে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সোচ্চার ছিলেন।

নগর সভাপতি আরও বলেন, দেশকে অস্থিতিশীল ও অনিরাপদ প্রমাণ করার পিছনে যারা কলকাঠি নাড়ছে,  সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেফতার করে  বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেজন্য প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা তিনি কামনা করেছেন। উপযুক্ত শাস্তি নিশ্চিত না করতে পারলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ