সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ

ডেঙ্গু প্রতিরোধে নাসিক প্রশাসককে খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেঙ্গু প্রতিরোধে অবিলম্বে ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিস।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে নগর ভবনে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর নেতারা নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ'র হাতে স্মারকলিপি প্রদান করেন।

এসময় নাসিক প্রশাসক খেলাফত মজলিস নেতৃবৃন্দকে এবিষয়ে স্মারকলিপি প্রদান করায় ধন্যবাদ জানান এবং তাৎক্ষণিকভাবে প্রতিটি ওয়ার্ডে নতুনভাবে ২টি করে ফগার মেশিন ক্রয় করে কার্যক্রম বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন। এছাড়াও এবিষয়ে অতিদ্রুত সময়ের মধ্যেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণসহ বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশ্বাস দেন। প্রশাসক এব্যাপারে রাজনৈতিক দলসমূহ ও বিভিন্ন কমিউনিটিকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ফতুল্লা থানা সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, নাসিক ১৫নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ শাহআলম, সাধারণ সম্পাদক হাসান রানা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ