মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ফ্যাসিবাদ, পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। তিনি জানান, পিআর পদ্ধতি নির্বাচন প্রক্রিয়ায় শতভাগ ভোটারের ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়। উদাহরণস্বরূপ, কোন দল যদি ৩০% ভোট পায়, তবে তাদের আসন সংখ্যা হবে মোট আসনের ৩০% অর্থাৎ ৯০টি আসন।

বিশ্বের ১০০টির বেশি দেশ কোন না কোন প্রকারের পিআর পদ্ধতি অনুসরণ করছে। এর মধ্যে শতভাগ পিআর পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেনসহ অন্যান্য দেশসমূহে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়ন শাখার নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আন্দোলনের সেক্রেটারি হাজী আব্দুল করীম। ধামঘর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আমির হামজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, ছাত্র নেতা মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিতকরণ হবে এবং এমপি-মন্ত্রীগণ জনগণের খাদেম হয়ে কাজ করবেন।

তিনি উল্লেখ করেন, "অন্তর্বতীকালীন সরকার শুরুতে যে অবস্থানে ছিলো, তা এখন নেই। লন্ডনে বৈঠকের পর পুরো সিচোয়েশন চেঞ্জ হয়ে গেছে। একটি দলের চাপে পড়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, অথচ নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ এখনও তৈরি হয়নি।"

আলোচনা শেষে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এবং অন্যান্য নেতৃবৃন্দ নহল চৌমহনী বাজার এলাকায় গণসংযোগ করেন। সেখানে সাধারণ মানুষ হাতপাখার পক্ষে ব্যাপক সাড়া দেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ