মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, নীলনদের পানি যেমন নীল নয়, তেমনই জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়। ইসলাম হচ্ছে মক্কা-মদিনার ইসলাম, হজরত মোহাম্মদ (স.) এর ইসলাম, কোরআনের ইসলাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেখানে ওলামা দলকে দিয়ে ধর্ম ব্যবসায়ী জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে হবে। ওদের অপকর্ম থেকে জনগণকে সতর্ক করতে হবে। মসজিদে তারা মিটিং করে মিথ্যা প্রচার করছে। তাদের একটা মার্কা আছে, তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে বলে মিথ্যাচার করছে। তারা একটা মুনাফেক দল। মসজিদে যদি জামায়াতে ইসলামী কোনো মিটিং করে তাহলে ওলামা দলের নেতাকর্মীদের দিয়ে তাৎক্ষণিক তাদের প্রতিহত করতে হবে। সেই জায়গায় বিএনপির সব পর্যায়ের লোকজন সাপোর্ট করবে।

তিনি আরও বলেন, আগে জামায়াত ছিল আওয়ামী লীগের লুঙ্গির নিচে, এখন আওয়ামী লীগ জামায়াতের লুঙ্গির নিচে।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মী সম্মেলনে জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে ও জেলা ওলামা দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা রুহুল আমীন, আবু সাঈদ ও ইমদাদুল হোসেন প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ