মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশে যা কিছু ভালো কাজ হয়েছে, তার সবই করেছে বিএনপি। অথচ এই দলের বিরুদ্ধে চলছে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেন, “আমরা উড়ে এসে জুড়ে বসিনি, লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি গড়ে উঠেছে। একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল কিংবা নতুন জন্ম নেওয়া দলও আজ বিএনপিকে নিয়ে কথা বলে। অথচ এই দল ফিনিক্স পাখির মতো—ভাঙার ষড়যন্ত্র হয়েছে বহুবার, কিন্তু কেউ সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই ইতিহাসের পাতা থেকে মুছে গেছে।”

মির্জা ফখরুল বলেন, “১৫ বছর পর আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। অসংখ্য নেতাকর্মীর ত্যাগ-তিতিক্ষার ফলেই এই সুযোগ এসেছে। তাই এটি কাজে লাগাতে হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হয়ে যাবেন।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ