মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সংঘাতপূর্ণ বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

খনিজ-সমৃদ্ধ বেলুচিস্তান আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকা, যেখানে সাম্প্রতিক সময়ে সশস্ত্র কার্যকলাপ বেড়ে গেছে। এর জবাবে দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে নেমেছে।

বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তে ইরান সীমান্তের কাছে দাশতে বৃহস্পতিবার এক আত্মঘাতী বোমাবাজ প্যারামিলিটারি সেনাদের একটি কনভয়ে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়।

স্থানীয় দুই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, নিহত পাঁচজনের মধ্যে তিনজন ছিলেন সেনা সদস্য। এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

এদিকে প্রদেশের আফগান সীমান্তবর্তী এলাকায় আরেকটি বিস্ফোরণে বৃহস্পতিবার রাতে ছয় শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ আলী বেলুচ।

বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘ এক দশক ধরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে।

তাদের অভিযোগ—বেলুচ জনগণ বৈষম্যের শিকার।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, সেনাদের দমন অভিযানে নির্বিচারে আটক ও গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘন ঘটছে।

এর আগে চলতি মাসে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে ইসলামিক স্টেটের দায় স্বীকার করা আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ