মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

হেফাজত আমির ও মহাসচিবের সঙ্গে এনসিপির আহ্বায়কের সাক্ষাৎ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব মাওলানা সাজিদুরের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তী সময়ে এনসিপির সদস্য সচিব আকতার হোসেনও এই সাক্ষাতে মিলিত হন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে তারা রাজনীতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তবে হেফাজতে ইসলাম কিংবা এনসিপি কেউই আনুষ্ঠানিকভাবে এই সাক্ষাৎকারে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি। 

গতকাল জমিয়তে উলামায়ে ইসলামের উলামা-মাশায়েখ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব উপস্থিত ছিলেন। তারা জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে দলটির সঙ্গে কোনো ইসলামি দলকে জোট না করার আহ্বান জানিয়েছেন। 

এমএম/

অন্যদিকে এনসিপি জামায়াতসহ ইসলামি দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছে বলে খবর প্রকাশিত হলেও শেষ পর্যন্ত দলটি ঘোষণা দেয়- তারা এই আন্দোলনে যাচ্ছে না। তবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ছয়টি ইসলামি দল ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়ে মাঠের কর্মসূচি পালন শুরু করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ