শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

দেশকে স্বৈরতন্ত্র থেকে বাঁচাতে পিআর-এ নির্বাচন দিতে হবে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই  বলেছেন, ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু বিগত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন তারা মানুষের এই প্রত্যাশা পূরণ করে নাই। বরং দেশকে বারংবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান করেছে এবং টাকা পাচার করে বেগম পাড়া নির্মাণ করেছে। একই সাথে দেশ বারবার স্বৈরতন্ত্রের কবলে পড়েছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতেই হবে। কারণ আমরা কোন অবস্থাতেই জুলাইয়ে তৈরি হওয়া সুযোগ নষ্ট করতে দিতে পারি না। যদি আমরা এই সুযোগ নষ্ট করি তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমরা কলংকিত হয়ে থাকবো।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-০৯ আসনের উদ্যোগে সবুজবাগের বাসাবো খেলার মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠিত গণসমাবেশে পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই সনদের আইনী স্বীকৃতি দিতে হবে। কারণ আগামীতে যে সরকার আসবে তাদের ওপরে আমরা আস্থা রাখতে পারি না। তারাও যে স্বৈরাচার হয়ে উঠবে না তার নিশ্চয়তা নাই। তাই নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করে তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

গণসমাবেশে সভাপতিত্ব করেন দলের সাংগঠনিক সম্পাদক, ঢাকা ০৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মিডিয়া ব্যক্তিত্ব জননেতা শাহ ইফতেখার তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফি এবং কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ প্রমুখ।

সমাবেশে দলের সাংগঠনিক সম্পাদক মিডিয়া ব্যক্তিত্ব জননেতা শাহ ইফতেখার তারিককে ঢাকা ০৯ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ