মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: দুলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোঃ জাহিদুল ইসলাম  নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। পাকিস্তানি সেনারা যেমন ১৯৭১ সালে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল, ঠিক সেই একইভাবে হাসিনা ভারতের প্রভাবে শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে বিএনপির কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ রিফাত মাহমুদকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপি আমলে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সময়ে এমন পরিস্থিতি হয়েছে যে সাদা খাতা জমা দিলেও শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে। নতুন প্রজন্মের উদ্দেশে দুলু আহ্বান জানান—মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে হবে এবং কলম–বই হাতে নিয়ে দেশের উন্নয়নে অগ্রপথিক ভূমিকা রাখতে হবে।

দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচিতে আগামী দিনের শিক্ষা ব্যবস্থার দিকনির্দেশনা দিয়েছেন। এ কর্মসূচির মধ্য দিয়েই শিক্ষিত ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, জিএস শাহীন, সাইফুল ইসলাম আফতাব সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ