মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

আ.লীগ ১৭ বছর আলেমদের ওপর জুলুম করেছে: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আওয়ামী লীগ আমলে গত ১৭ বছর আলেম-ওলামাদের ওপর ব্যাপক জুলুম-অত্যাচার চালানো হয়েছে। শুধু আলেম-ওলামাই নন, যারা দাড়ি রেখেছেন, টুপি পরেছেন তারাও নির্যাতনের শিকার হয়েছেন। পুলিশ আলেমদের বাড়িতে না পেলে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেছে, মিথ্যা মামলায় জেলে দিয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ একসময় বড় দল ছিল। কিন্তু শেখ হাসিনার পালিয়ে যাওয়া তাদের নেতাকর্মীরাও কল্পনা করেনি। তিনি আরও বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মানবিক বাংলাদেশ গড়তে হবে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের এমপিরা বিনা ভোটে সংসদে গিয়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। হালুয়া-রুটি ও দুর্নীতির ভাগ কেবল প্রধানমন্ত্রীর পরিবার ও কাছের লোকজন পেয়েছে। জনগণ আর এমন সংসদ দেখতে চায় না।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে শামা ওবায়েদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করে তিনি নারী হয়েও এরশাদের বিরুদ্ধে ৯ বছর আন্দোলন করেছেন। আপসহীন নেত্রী হিসেবে ১৯৯১ সালে উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। দেশে যখনই গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার হুমকির মুখে পড়েছে, তখনই খালেদা জিয়া জনগণের পাশে দাঁড়িয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ্, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারসহ স্থানীয় বিএনপি ও ওলামা দলের নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ