মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

চাঁপাইনবাবগঞ্জে ২৫ জন সনাতন ধর্মাবলম্বী জামায়াতে যোগ দিলেন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান।

যোগদানকারী ব্যক্তিরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন- শ্রী সুমন কর্মকার সাহা, সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরী প্রমুখ।

জামায়াতের দলীয় সূত্র জানায়, শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই ২৫ জন জামায়াত নেতা অধ্যাপক লতিফুর রহমানের মাধ্যমে দলে যোগ দেন।

এ বিষয়ে অধ্যাপক লতিফুর রহমান বলেন, বিভিন্ন পেশা ও মতের মানুষের মাঝে আমাদের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বীর মাঝে জামায়াতের দাওয়াত পৌঁছালে তারা সদস্য ফরম পূরণ করে আমাদের প্রতি সমর্থন জানান। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এ দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ