শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

জুলাই সনদ ও পিআরে নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তোলা হবে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেছেন, ২৪ এর জুলাইতে ছাত্র-জনতা রক্ত ও জীবন দিয়েছে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে উৎখাত করার জন্য। হাসিনার পলায়ন সেই চাওয়ার একটা অংশ। পরের কাজ ছিল, সংবিধান, আইন ও রাজনৈতিক সংস্কার করে দেশে স্বৈরচার সৃষ্টির সম্ভাব্য সকল পথ রুদ্ধ করা। কিন্তু অতিব দুঃখের সাথে দেখছি যে, মৌলিক সংস্কার সম্পন্ন না করে, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করেই যেনতেন উপায়ে নির্বাচন আয়োজন করে দেশকে আবারো পুরোনা অশুভ আবর্তে নিক্ষেপ করার বন্দোবস্ত করা হচ্ছে। এমন বাস্তবতায় স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক, সামাজিক শক্তি একত্রিত হয়ে যুগপৎ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

পীর সাহেব চরমোনাই বলেন, জুলাইয়ে নিহত পরিবারগুলোতে শোক এখনো বহমান, আহতদের ক্ষত এখনো শুকায় নাই, অন্ধ হয়ে যাওয়া তরুণরা এখনো হাতড়ে বেড়াচ্ছে। অথচ ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার কাজে কোন গতি নাই। ফ্যাসিবাদের প্রমানিত দোসররা উদ্ধতভাবে রাজনীতিতে নামার ঘোষণা দিচ্ছে। এতো রক্ত ও জীবনের বিনিময়ে অর্জিত জুলাইয়ের সনদ নিয়ে নয়-ছয় করা হচ্ছে। পুরোনো বন্দোবস্তে নির্বাচন আয়োজনের তোড়জোড় চলছে। সামগ্রিকভাবে প্রতিয়মান হচ্ছে যে, জুলাই এর আত্মত্যাগ ম্রিয়মান হতে চলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা হতে দিতে পারে না। জুলাইয়ে হাসিনার বিরুদ্ধে যে সাহসিকতা ও ঝুঁকি নিয়ে নেমেছিলাম সেই প্রতিজ্ঞায় আবারো মাঠে অবস্থান নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, আমাদের দাবী সুস্পষ্ট। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, এর আইনি ভিত্তি চাই। দ্রুততার সাথে ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে চাই। ফ্যাসিবাদের দোসরদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আমাদের অবস্থান কোন দলের বিরুদ্ধে না। বরং জুলাই অভ্যুত্থানের রক্ত ও জীবনের প্রতি দায়বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থান। আগামী ১৫ সেপ্টেম্বর, সোমবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দাবীর পক্ষে আমাদের কর্মসূচি তুলে ধরা হবে ইনশাআল্লাহ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ