মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

শাপলা-গণহত্যায় শহীদ পরিবারকে রাষ্ট্রীয় ভাতার দাবি ইবনে শাইখুল হাদিসের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণআন্দোলনের শহীদ পরিবার যেমন সরকারি ভাতা পেয়ে আসছে, তেমনি ২০১৩ সালের শাপলা-গণহত্যায় শহীদ হওয়া পরিবারের প্রতিও রাষ্ট্রীয়ভাবে নিয়মিত ভাতা প্রদান করতে হবে।

আজ বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে “শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম”-এর মাসিক সহায়তা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান বলেন,“শাপলার শহীদরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিত্তি গড়ে দিয়েছেন। তাদের পরিবারকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত সহায়তা দেওয়া শুধু নৈতিক দায়িত্বই নয়, বরং জাতিকে স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ করে দেওয়ার জন্য শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।”

অনুষ্ঠানে কয়েকজন শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধাপে ধাপে সব শহীদ পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনা হবে এবং ইনশাআল্লাহ মাসিক সহায়তা নিয়মিতভাবে চলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ এবং মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান।

বক্তারা বলেন, শহীদ পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু থেকেই শাপলা স্মৃতি সংসদ আহত ও শহীদ পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও আরও শক্তিশালীভাবে তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ