মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

বিএনপি ও জাপা ছেড়ে ৫০ নেতাকর্মী জামায়াতে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পিরোজপু‌রের না‌জিরপু‌রে বিএনপি ও জাতীয় পা‌র্টির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ৫০ নেতাকর্মী। এর মধ্যে জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল আমিন খান এবং বিএনপির স্বেচ্ছা‌সেবক দ‌লের উপ‌জেলার যুগ্ম আহ্বায়ক মো. ইস্রা‌ফিল হাওলাদার রয়েছেন। 

শুক্রবার (১২ সে‌প্টেম্বর) সকাল ১০ টায় না‌জিরপুর দা‌খিল মাদরাসা প্রাঙ্গ‌ণে উপ‌জেলা জামায়া‌তে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপ‌তি‌ত্বে ও মাওলানা আবু দাউদের সঞ্চালনায় আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে তারা জামায়াতের সহযোগী ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি‌রোজপুর ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। প্রধান আলোচক হিসা‌বে ছিলেন পি‌রোজপুর জেলা আমির অধ‌্যক্ষ‌ তাফাজ্জল হো‌সেন ফ‌রিদ। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়া‌তে ইসলামীর এসিস্ট‌্যান্ড সে‌ক্রেটারি আব্দুর রাজ্জাক, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের সে‌ক্রেটারি অব. সেনা কর্মকর্তা কাজী মোস‌লেহ্ উদ্দিন, উপ‌জেলা যুব‌ বিভা‌গের সভাপ‌তি মো. মোস্তা‌ফিজুর রহমান, সে‌ক্রেটারি সিফাতুল্লহ্ বিন বেলালী, শ্রমিক কল‌্যাণ ফেডা‌রেশ‌নের সভাপতি মো. মাফুজুর রহমান, উপ‌জেলা শি‌বি‌রের সভাপ‌তি মো. আবু হা‌নিফ, সে‌ক্রেটারি সা‌কিবুল ইসলাম প্রমুখ। 

যোগদান অনুষ্ঠানে দেওয়া বক্ত‌ব্যে ইস্রা‌ফিল হাওলাদার ব‌লেন, আমি একজন মুসলমান, সমা‌জে দ্বীন কা‌য়েম করা আমার কর্তব‌্য, আমি চাই দে‌শে ইসলাম কা‌য়েম হোক, জাতীয়তাবাদী দল বিএন‌পির আদর্শ ইসলা‌মিক আদ‌র্শে আদ‌র্শিত নয়, বিধায় উক্ত দল‌ থে‌কে বের হ‌বে আমি জামায়া‌তে ইসলা‌মে যোগদান করলাম এবং সাড়াজীবন ইসলাম‌কে ধারণ ক‌রে বেঁচে থাক‌তে চাই।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ