রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালে আওয়ামী লীগ দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ। তবে জনগণ তা প্রতিহত করবে। তখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে।

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা ফখরুল। 
 
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। ভারতে বসে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলছে, যেসমস্ত কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। সে (শেখ হাসিনা) যদি ক্ষমা চেয়ে বলতো আমরা ভুল করেছি, কিছু ভালো লোককে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে ভালো হতো। দলটি নিজেরাই নিজেদের ক্ষতি করছে। 

দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি। ড. ইউনূসের দায়িত্ব হবে নিরপেক্ষতা বজায় রাখতে তাদের সরিয়ে দেওয়া। তা না হলে প্রশ্ন উঠবেই।

তিনি বলেন, নির্বাচন হওয়া নিয়ে সবার সমর্থন করা উচিত। অন্যথায় এই জাতি চরম বিপদের সম্মুখীন হবে। যেটা কাটিয়ে ওঠা এই জাতির জন্য সম্ভব হবে কিনা সন্দেহ আছে। 

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ