মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

গানের শিক্ষক নয়, চাই ধর্মীয় শিক্ষক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ৯০% মুসলমানের দেশে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেওয়া যায় না। এদেশের প্রতিটি মুসলিম সন্তানের ন্যায্য অধিকার,ধর্মীয় শিক্ষা।

আজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগরের যৌথ নির্বাহী বৈঠকে বক্তারা স্পষ্ট ভাষায় বলেন,বহু বছর ধরে আমরা দাবি করে আসছি প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগের। কিন্তু দুঃখজনকভাবে এ ন্যায্য দাবিকে উপেক্ষা করা হচ্ছে।উল্টো শুনছি, সরকার প্রতিটি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে! এটা সম্পূর্ণ অযৌক্তিক, অনর্থক ও মুসলিম সমাজের সঙ্গে প্রতারণা।

বক্তারা আরও বলেন ৯০% মুসলমানের দেশে কোনো কোনো প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিশুদের ধর্ম শিক্ষা হিন্দু শিক্ষক দ্বারা পড়ানো হচ্ছে। এর চেয়ে লজ্জাজনক ও দুঃখজনক আর কিছু হতে পারে না।

আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি, গানের শিক্ষক নয়, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।এটাই জনগণের দাবি, এটাই সময়ের দাবি।উক্ত বেঠকের সভাপতিত্বে ছিলেন মহানগর সভাপতি মাওলানা মোতাহের হোসেন।সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মারুফুর রহমান।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহ্জালাল ভূঁইয়া,মহানগর সিনিয়র সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী, মহানগর সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী,জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশারফ হোসেন, মাওলানা আনোয়ার, মাওলানা শিব্বির, মাওলানা আব্দুর রহমান আল মোজাফফর প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ