রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

ময়মনসিংহ জেলা জমিয়তের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহ জেলা জমিয়তের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর অনুভব কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 
ময়মনসিংহ জেলা জমিয়তের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীর সভাপতিত্বে শাখার আওতাধীন থানা, উপজেলা এবং ইউনিয়ন দায়িত্বশীলরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। 

প্রধান অতিথি ছিলেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, বিশেষ অতিথি ছিলেন জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া। 

প্রশিক্ষণ কর্মশালায় আরও প্রশিক্ষণ দেন—জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদিমানি, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী৷ 

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা জমিয়তের সোনালি ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং দ্বীন ও মিল্লাতের হেফাজতের জন্য জমিয়তের যে অসামান্য অবদান রয়েছে এ বিষয়গুলো আলোচনা করেন। তারা বলেন— প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে সৎ,যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে এবং নীতির উপর টিকে থাকতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি দায়িত্বশীলকে উন্নত রূপে ব্যক্তিত্ব গঠন করে নিজেকে ও সংগঠনকে এগিয়ে নিতে হবে।

এসময় বক্তারা দাঈর গুণাবলি ও বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেন। দাঈর প্রতিটি কর্মকাণ্ড ও আচার-আচরণ হবে ইসলামের নীতি ও আদর্শের আলোকে। প্রতিটি ক্ষেত্রে যেন ইসলামের সৌন্দর্য ফুটে উঠে এবং তার মধ্যে রাসুল (সা.) ও সাহাবায়ে কেরামের সমুন্নত চরিত্র ও আদর্শ পরিলক্ষিত হয়, সেই বৈশিষ্ট্য ও গুণাবলি প্রতিটি কর্মী ও দায়িত্বশীলকে অর্জন করতে হবে। সংগঠনের কর্মীদের ব্যাপক দাওয়াতি কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ