রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

‘নতুন বাংলাদেশে ইসলামপন্থার বিরুদ্ধে গিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামপন্থার বিরুদ্ধে গিয়ে কিছু করার সুযোগ নেই। ৯২ ভাগ মুসলমানের এই দেশে ইসলাম ও ইসলামপন্থা বাদ দিয়ে জঙ্গিবাদ ও মৌলবাদ বলে গালিগালাজ করে ক্ষমতায় কেউ যেতে পারবে না। ইসলামী জনতাকে মুখোমুখি দাড় করিয়ে ফ্যাসিবাদ আওয়ামী সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা কম করেনি। কিন্তু তাদের আখের রক্ষা হয়নি। এখনও যদি ইসলামী জনতাকে মৌলবাদ ট্যাগ দেয়া হয় এবং ইসলামী শক্তিকে মৌলবাদী শক্তি আখ্যা দিয়ে তা প্রতিহত করার ঘোষণা কেউ দেয়, তাহলে তাদের জন্য বুমেরাং হবে।ক্ষমতায় যেতে হলে ইসলামপন্থাকে ধারণ করেই যেতে হবে।

আজ বুধবার  বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা-৩ (মুরাদনগর-বাঙ্গরা বাজার) আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার লক্ষ্যে আয়োজিত নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন দলের মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম। ২১নং বাবুটিপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয়  মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনী কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি ডা. মুহাম্মদ জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন, সংগঠনের মুরাদনগর উপজেলা সহ-সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম, জয়েণ্ট সেক্রেটারী শেখ মো. সাইফুল ইসলাম, যুবনেতা মাওলানা শোয়াইব হুসেন, প্রশিক্ষাণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আলআমিন সাইফী ও হাজী তাফাজ্জল হোসেন, মুহাম্মদ জহিরুল ইসলাম, নাজমুল হাসান, সার্জেন্ট নুর মোহাম্মদ। 

সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, নতুন বাংলাদেশে ইসলাম ও মুসলিম চেতনার বিরুদ্ধে গিয়ে কিছু করা যাবে না, তা গতকালের ডাকসু নির্বাচনে ছাত্ররা দেখিয়ে দিয়েছে। তিনি বলেন, নিজেদের ব্যর্থতাকে চিহ্নিত করে সে অনুযায়ী কাজ করা উচিত। ডাকসু হলো শিক্ষার্থীদের অধিকার ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। কিন্তু সেখানে সহিংসতা, মব কালচার ও সন্ত্রাস সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু একটি গোষ্ঠী টুপিওয়ালা ইসলামী ছাত্র আন্দোলনের একজন কর্মীকে শিবির আখ্যা দিয়ে আক্রমন ও শারীরিকভাবে লাঞ্জিত করার ঘটনা সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এগুলোকে বিএনপির শীর্ষ নেতারা এনালাইসিস না করে পরাজয়কে ভিন্নখাতে প্রবাহিত করা বা ভিন্ন ট্যাগ তাদের দৈন্যতাই প্রকাশ হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ