রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর

চাঁদপুরে গণসমাবেশ সফল করার আহ্বান ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে কচুয়া উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

পরিষদের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম মোল্লা, সেক্রেটারি মুফতী মাসুদুর রহমান ইব্রাহিমী, জয়েন্ট-সেক্রেটারি হাফেজ মাওলানা নাছির আল হানাফী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি তানযিল হাসান ও সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হোসাইন মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ এই আহ্বান জানান।

আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ৩টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই গণসমাবেশ।

গণসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন, এবং চাঁদপুর ৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী।

এছাড়া উপস্থিত থাকবেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সেক্রেটারি ও চাঁদপুর ২ আসনের প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী, চাঁদপুর ১ আসনের প্রার্থী মুফতী উমর ফারুক ইবরাহীমী কাসেমী এবং চাঁদপুর ৫ আসনের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটোয়ারী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ