রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুরুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নুরুল হক নুর আশা প্রকাশ করেন, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ক্যাম্পাসের সক্রিয় ছাত্রসংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন। তিনি বলেন, “আমরা চাই ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত, শিক্ষার্থীদের কল্যাণকেন্দ্রিক এবং জাতির অগ্রগতিমুখী।”

তিনি আরও উল্লেখ করেন, ক্যাম্পাসকে হতে হবে শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে নিয়মিত একাডেমিক কার্যক্রমের মতো ক্যালেন্ডার ইভেন্টে রূপান্তরিত করতে হবে, যাতে প্রতিবছর নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ৬ বছর পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এতে শীর্ষ তিনটি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ