মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

‘শান্তি ও ইসরায়েল—বিপরীত শব্দ’ দোহায় হামলার ঘটনায় বলল বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। আজ এক যৌথ বিবৃতিতে তারা বলেন, হামাস নেতাদের লক্ষ্য করে আবাসিক এলাকায় চালানো এই বর্বরোচিত হামলা কেবল কাতারের সার্বভৌমত্বের ওপর নগ্ন আঘাত নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার চরম লঙ্ঘন।

তারা বলেন, ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসী কার্যক্রম সমগ্র মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর হুমকি। ইসরায়েল ও শান্তি— দুটি বিপরীত শব্দ। সুতরাং মধ্যপ্রাচ্য তথা বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসরায়েলি আগ্রাসনের সমাপ্তি নিশ্চিত করা জরুরি।

বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে নেতৃদ্বয় বলেন— জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে, এবং হামলাকারীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। একই সঙ্গে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। অন্যথায় এই আগ্রাসন আজ নয়তো কাল—সবাইকে গ্রাস করবে।

তারা কাতারের জনগণ ও দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি গভীর সংহতি প্রকাশ করেন এবং বলেন— কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় কাতারের পাশে থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ