মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান (কুমিল্লা প্রতিনিধি)

খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ  খান এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মওলানা আদিলুর রহমান,মাওলানা মতিউর রহমান ফরাজী
জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াসিন জাফরী, মাওলানা আব্দুল ওয়াহ্হাব শিবলী, সহ-সংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান বীরখালী, মাওলানা আবু ইউসুফ হাজারী, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান মোহাম্মদী, অফিস ও যুব বিষয়ক সম্পাদক মো.ওবায়েদুল্লাহ খান, জেলা নির্বাহী সদস্য মাওলানা শামীম আল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠকে গত মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি আসন্ন নির্বাচন বিষয়েও বিভিন্ন আলোচনা হয়। নেতৃবৃন্দ কুমিল্লা উত্তর জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেন।

সভা শেষে অসুস্থ জেলা সহ সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ