খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে দেওয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ২টায় শান্তিগঞ্জ বাজারে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি শায়খ আলী হাসান উসামা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সুনামগঞ্জ জেলা সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন।
উপজেলা সভাপতি মাওলানা নূরুল ঈমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ - ৩ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ শেখ মুশতাক আহমদ।
উপজেলা সহ সà¦