মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

দিঘলিয়ায় শায়েখে চরমোনাই’র মহাসম্মেলন সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ২টা থেকে দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ওলামা-সুধী সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা সরকারি এম এ মজীদ ডিগ্রী কলেজ ময়দানে অনুষ্ঠিত এই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, শাইখুল হাদিস মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম শায়েখে চরমোনাই।

মহাসম্মেলনের প্রস্তুতি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা অস্থায়ী কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ হামিদি।

সভায় উপস্থিত ছিলেন মোঃ মুহিব্বুল্লাহ, মোঃ শহিদুল ইসলাম, মাস্টার জাফর সাদেক, মোহাম্মদ রফিকুল ইসলাম এস্কান্দার হোসাইন, মাওলানা মোঃ গিয়াস উদ্দিন, মোহাম্মদ নুরুল হুদা সাজু, মোঃ শহিদুল ইসলাম, মোঃ হায়দার আলী সহ ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ও জাতীয় শিক্ষক ফোরামের উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় মহাসম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১০ সেপ্টেম্বর বুধবার উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে বৃহৎ মোটরসাইকেল শোডাউনসহ অন্যান্য কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ