রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

নৈতিক অবক্ষয় ও সামাজিক অনৈক্য রোধে ইমামদের ভূমিকা রাখতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী সমাজ ব্যবস্থায় ইমাম ও খতিবগণ শুধু নামাজের নেতৃত্বদানকারী নন, বরং তাঁরা সমাজের নৈতিক দিশারি, আত্মিক পথপ্রদর্শক এবং সংস্কার আন্দোলনের অগ্রণী নেতা। বর্তমান সময়ে নৈতিক অবক্ষয়, পারিবারিক টানাপোড়েন, ধর্মীয় বিভ্রান্তি এবং সামাজিক অনৈক্য প্রতিরোধে তাঁদের সুদৃঢ় ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন বক্তারা।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে পল্টন সেগুনবাগিচা ইমাম খতিব পরিষদের কাউন্সিল ও নসিহা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকী আন-নদভী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা রুহুল আমিন সাদী, ড. মুফতি জাকারিয়া নুর, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি তাওহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ইমাম ও খতিবগণ প্রতিদিন মসজিদের মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। তাই দাওয়াত, শিক্ষা ও সমাজগঠনে তাঁদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য একটি শক্তিশালী সংগঠনের প্রয়োজন, যা ইমাম-খতিবদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ প্রদান, নীতিগত দিকনির্দেশনা ও ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসেবে কাজ করবে।

তাঁরা আরও বলেন, ধর্মীয় অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সম্মিলিত অবস্থান, জাতীয় ও স্থানীয় পর্যায়ে ইমামদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষা এবং ধর্মীয় সম্প্রীতি ও সঠিক আকিদার প্রচারে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা সময়ের দাবি। দেশের প্রতিটি মসজিদের ইমাম-খতিবদের ঐক্যবদ্ধ ও নীতি-ভিত্তিক সংগঠন প্রতিষ্ঠা জরুরি।

এ সময় ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন পুরানা পল্টন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাওলানা ড. আবদুর রশিদ। এতে সভাপতি হিসেবে মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, কার্যকরী সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুফতি জুবায়ের রশীদ নির্বাচিত হন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ