রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ এই ধরনের অসঙ্গত তথ্যকে গুরুত্ব দেবে না। তিনি আশ্বাস দেন, নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মিলিত হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “ঠাকুরগাঁও জেলা বিএনপি আমার জন্য একটি ইমোশনাল বিষয়। বিএনপি প্রতিষ্ঠার পর এটি একটি শক্তিশালী সংগঠন ছিল। কিন্তু এরশাদ যুগে এই সংগঠন ক্ষতিগ্রস্ত হয়। আমরা ধীরে ধীরে কাজ করে এখন এটিকে আবার শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করেছি।”

তিনি আরও জানান, ১৫ বছর ধরে সম্মেলনের সুযোগ হয়নি। ওই সময়ের রাজনৈতিক ও ফ্যাসিস্ট পরিবেশে নেতাকর্মীরা কঠোর নির্যাতন ভোগ করেছেন। তবু বিএনপি ধৈর্য ধরে কাজ চালিয়ে এখন নতুন উদ্যমে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

মহাসচিব বলেন, “সংগঠনের প্রাণ হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন, যা ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্য আনন্দের বিষয়। আশা করি, এটি নতুন দিগন্তের সূচনা করবে।”

সভায় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ