মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

হাটহাজারী মাদরাসায় সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ খেলাফত মজলিসের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল শনিবার রাতে ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে আয়োজিত র‌্যালি পরবর্তীতে ঐতিহ্যবাহী হাটহাজারী বড় মাদরাসায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। 

রোববার (৭ সেপ্টেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সুন্নী নামধারী কতিপয় সন্ত্রাসী কর্তৃক দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ছাত্রদের ওপর হামলার ঘটনায় দেড় শতাধিক মাদরাসা ছাত্র আহত হয়। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সুন্নী মতাদর্শীদের আয়োজিত জশনে জুলুসে অংশগ্রহণকারী এক যুবক কর্তৃক ফেসবুকে দেওয়া একটি ছবি সহ উস্কানীমূলক পোস্টের জের ধরে যে ভয়াবহ হামলা ও রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

প্রশাসন উস্কানিদাতাকে গ্রেফতার করলেও আমরা সন্ত্রাসী সবাইকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। বড় ধরণের বিকৃতি না ঘটে থাকলে শুধুমাত্র মতাদর্শগত সামান্য ত্রুটি-বিচ্যুতি নিয়ে এদেশের মুসলিম সমাজ পারস্পরিক সহাবস্থান করে আসছে যুগ যুগ ধরে। সেই সহাবস্থানকে হঠাৎ করে উস্কে দিয়ে পরস্পর মারমুখী করে তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শুরু হয়েছে। আমরা প্রশাসন সহ দেশবাসীকে এই ব্যাপারে আরো সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ