মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার জোর দাবি এবিএম সিরাজুল মামুনের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত না করার বিষয়টি খুবই দুঃখজনক। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত নারায়ণগঞ্জকে আধুনিক গণপরিবহন ব্যবস্থার বাইরে রাখা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। 

রোববার (৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সিরাজুল মামুন বলেন, নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে ঢাকা যাতায়াত করে থাকে। মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা অনেক সহজ হবে। একইসাথে এটি নারায়ণগঞ্জসহ দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। নারায়ণগঞ্জকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হলে এখানকার মানুষের প্রতি অবিচার করা হবে।

তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, মেট্রোরেল প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। আমরা আশা করি, সরকার জনগণের এই যৌক্তিক দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ