মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

‘ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায় বিএনপি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন করতে চাই। তাই প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের ভোগান্তি এড়াতে খাল, নর্দমা পরিষ্কার, ফুটবল ম্যাচের আয়োজন করছে বিএনপি।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটুক চাইলে ভালো রাজনীতির সূচনা করতে হবে। জবরদস্তিমূলক মনোভাব পরিহার করতে হবে।’

শুধু আইন-কানুন বা সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে কার্যকর সংস্কার করা যায় না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং সহনশীলতার মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজার রাখতে হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ