রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

‘বৈষম্য দূর করতে রাসুল (স.)-এর আদর্শ অনুযায়ী রাষ্ট্র গঠন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মহানবী হযরত মুহাম্মদ স. এর জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে। সকল প্রকার বৈষম্য মূলোৎপাটনে তিনি যে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তা ছিল আল কুরআন। রাসুল সা. আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে মদীনায় যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা সহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।

আজ (৫ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল উপলক্ষে বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, মহানবী হযরত মুহাম্মদ স. একদিকে ছিলেন সমাজ সংস্কারক, পরিবারের কর্তা, অন্যদিকে ছিলেন রাষ্ট্র ও সমরনায়ক। একই সাথে সমাজ ও রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর ভারসাম্যপূর্ণ অবস্থান ও নেতৃত্ব মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ। 

তিনি আরও বলেন, আমরা রাসুল স. ও তাঁর পরবর্তি খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করছি। খেলাফতে রাশেদার আদর্শে সমাজ বিনির্মিত হলে বাংলাদেশেও বৈষম্য দূর হবে। ফ্যাসিস্ট-স্বৈরাচারের যাঁতাকলে জাতিকে আর পিষ্ট হতে হবে না। যারা বিভিন্ন সংস্কারের দায়িত্ব যারা পালন করছেন তাদেরকে রাসুল স. এর আদর্শ অনুসরণের আহ্বান জানাচ্ছি। 

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বিশিষ্ট আলেমে দ্বীন ও খেলাফত মজলিসের সম্মানিত উপদেষ্টা মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আবদুল লতিফ মাসুম।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। বক্তব্য রাখেন, যুগ্মমহাসচিব অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, কেন্দ্রীয় উলামা বিষয়ক মুফতী আলী হাসান উসামা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নজরুল ইসলাম মাজহারী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, নয়াটোলা কামিল মাদরাসা মসজিদের সম্মানিত খতিব মুফতি এহতেসামুল হক নোমানী, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা সেলিম হোসাইন আজাদী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এডভোকেট রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, মহানগরী দক্ষিণের সহ-সভাপতি মাওলানা নুরুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ। 

ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি  মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, মুফতী সাইফুল হক, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ সেলিম হোসাইন,  প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনসুরুল আলম মনসুর, বায়তুলমাল  সম্পাদক আবদুল হান্নান সরকার, সাংস্কৃতিক সম্পাদক ড. আনিসুর রহমান শিপলু, সহ বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, সহ প্রশিক্ষণ সম্পাদক ড. মারুফ বিল্লাহ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ