মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস প্রার্থীর গণসংযোগ  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ কুতুবপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এমপি প্রার্থী ইলিয়াস আহমদ নেতাকর্মীদের নিয়ে কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মামুদপুর, রঘুনাথপুরসহ আশেপাশের এলাকায় দেওয়াল ঘড়ি মার্কার গণসংযোগ করেন। এসময় নেতাকর্মীরা দেওয়াল ঘড়ি মার্কার প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন। 

গণসংযোগকালে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, কুতুবপুর ইউনিয়ন সভাপতি মুফতী জাকির হুসাইন, সাধারণ সম্পাদক আলী আকবর, ইসলামী যুব মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক তানভীর শিকদার, প্রমুখ৷

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ