মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

নুরের ওপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের সমাবেশ আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ (৫ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে সংহতি সমাবেশ করবে দলটি।

বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়েছে, গত ২৯ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলন করার সময় পুলিশ ও সেনা সদস্যরা দলটির সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলা করে।

একই সময় দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এছাড়া সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দেওয়া হয়। তবে হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় গণ অধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

নুরুল হক নুর জুলাই গণ-অভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। জুলাই অভ্যুত্থানের পর তার মতো ত্যাগী নেতার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণ অধিকার পরিষদের ওপর নয় বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা।

গণ অধিকার পরিষদ মনে করে এই হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নতুন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।
 
এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ