রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ

খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলার ষান্মাসিক মজলিসে শুরার অধিবেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) ষান্মাসিক মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খাঁনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমানের পরিচালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জোন পরিচালক মো. বোরহান উদ্দিন সিদ্দিকী ও কুমিল্লা মহানগর সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম সেলিম।

শুরা অধিবেশনে জেলা শাখার ষান্মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সাংগঠনিক কাজকে আরও গতিশীল করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহবান জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ