রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী

কেউ কেউ প্রশ্ন করছেন—ফ্যাসিবাদের দোসর হওয়া কিংবা তাদের সঙ্গ দেওয়ার কারণে যদি কোনো সংগঠন নিষিদ্ধ হয়, তবে আপনাদের ঐক্যজোটও তো নিষিদ্ধ হওয়া উচিত। কারণ, আপনাদের ঐক্যজোট গত ১০ বছর ফ্যাসিবাদের সঙ্গে চলেছে, তাদের সহযোগিতা নিয়েছে, এমনকি এর কিছু নেতা নৌকা প্রতীকে নির্বাচন করবে বলেও এলাকায় ঘোষণা দিয়েছে।

আমরা স্পষ্ট করে বলতে চাই—এই ঐক্যজোট ওই ঐক্যজোট নয়।

আজকের এই ঐক্যজোট হলো হজরত মুফতী আমিনী রহ. এবং আমাদের আকাবির আসলাফের প্রকৃত ঐক্যজোট। ২০১৫ সাল থেকে যে বিকৃত চেহারার ঐক্যজোট মানুষ দেখেছে, সেটি ছিল কেবল কিছু স্বার্থলোভী মানুষের তৈরি। তারা ব্যক্তিগত স্বার্থে ফ্যাসিবাদের কাছে নিজেদের বিকিয়ে দিয়ে পথভ্রষ্ট হয়েছিল। এ সত্য জাতির কাছে এখন দিবালোকের মতোই স্পষ্ট।

কিন্তু আমরা সেই ভ্রষ্ট ধারাকে প্রত্যাখ্যান করেছি। আমরা স্বচ্ছ নেতৃত্ব ও আকাবির আসলাফের মূল আদর্শকে সামনে রেখে প্রকৃত ঐক্যজোট পুনর্গঠনের তৎপরতা চালাচ্ছি এবং আলহামদুলিল্লাহ সফলতার পথ ধরে এগিয়ে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—যেকোনো প্রতিকূল অবস্থায়ও আমরা নীতি ও আদর্শ অটুট রেখে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

হ্যাঁ, আজ এই ব্যানারের প্রতি মানুষের আগের মতো আস্থা নেই—এ অভিযোগ আমরা শুনি। কেউ কেউ বলেন, নতুন কোনো ব্যানার নিয়ে কাজ করলে হয়তো ভালো হতো। অবশ্যই পারতাম। কিন্তু যে ব্যানারে এককালে বীরগণ আপসহীন লড়াই করেছেন, আর আমরাও দীর্ঘদিন যে ব্যানারে মেহনত করেছি—সে ব্যানার ছেড়ে দেওয়া আমাদের পক্ষে সহজ নয়। তাছাড়া অনেক ওলামায়ে কেরামও চেয়েছেন, বড়দের স্মৃতিবিজড়িত এই ব্যানার আবার তার হারানো গৌরব ফিরে পাক। তাই আমরা সেই ব্যানারেই কাজ করছি।

আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার তাওফিক দান করুন, আমিন!

লেখক: মহাসচিব, ইসলামী ঐক্যজোট

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ