শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

বিএনপি নেতা যোগ দিলেন জামায়াতে ইসলামীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরগুনার আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সড়কের উপজেলা জামায়াত কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন এবং সদস্য ফরম পূরণ করেন।

জানা গেছে, হাসপাতাল সড়কের বাসিন্দা আবু বকর সিদ্দিক (জসিম) ২০০৫ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ ২০ বছর তিনি যুবদল ও কৃষকদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে একাধিক মামলার আসামি হন। তবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের অসৌজন্যমূলক কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে তিনি বিএনপি ছাড়ার সিদ্ধান্ত নেন বলে অভিযোগ করেন।

আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বলেন, বিএনপিতে নিয়ম-শৃঙ্খলা নেই, ত্যাগী নেতারা জিম্মি হয়ে আছেন। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতি করার সুযোগ নেই। তাই বিএনপি থেকে সরে এসে জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যোগ দিয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইলিয়াস হোসাইন বলেন, জামায়াত একটি শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। আমাদের আদর্শে যারা বিশ্বাসী, তারা স্বতঃস্ফূর্তভাবে দলে যোগ দিচ্ছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ