রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী

‌‘মঞ্চ ৭১’র অনুষ্ঠান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‘মঞ্চ ৭১’ নামে নতুন এক প্ল্যাটফর্মের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ প্রায় ১৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ ঘটনা ঘটে।

আটকদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের (কার্যক্রম স্থগিত) রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তবে অনুষ্ঠানে উপস্থিত একাধিক মুক্তিযোদ্ধা বাংলাদেশ প্রতিদিনকে জানান, তাদের বলা হয়েছিল এটি মুক্তিযোদ্ধাদের একটি অনুষ্ঠান।

এদিন সকালে ‘মঞ্চ ৭১’-এর উদ্যোগে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি আসেননি। প্ল্যাটফর্মটির সমন্বয় করছেন অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডআইখান পান্না।

অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে ১৫-২০ জন লোক ভেতরে ঢুকে স্লোগান দিতে শুরু করেন। তারা ‘২৪-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘আওয়ামী লীগের গালে গালে, জুতা মারো তালে তালে’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগান দেন।

একপর্যায়ে তারা ব্যানার ছিঁড়ে ফেলেন এবং উপস্থিতদের আটকে রাখেন। আতঙ্কিত অনেকেই কক্ষের পেছনের দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং লতিফ সিদ্দিকীসহ ১৩ জনকে আটক করে ভ্যানে তোলে নিয়ে যান।

ঘটনাস্থলে আসা ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ সাংবাদিকদের বলেন, মোট ১৩ জনকে আটক করা হয়েছে। আটকদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা বুলবুল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা প্রোগ্রামে অংশ নিতে এসেছি। আমি তো কোনো মামলার আসামি নই। বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি, আজ স্বাধীন বাংলাদেশে মবের শিকার হলাম। আমার গলা চেপে ধরা হয়েছে, পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে।’

অন্য এক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ‘নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। আজ স্বাধীন দেশে আমরা হেনস্তার শিকার হচ্ছি।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ