শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির ‘কুরআন-সুন্নাহর শাসনেই দেশে ইনসাফ কায়েম হতে পারে’

সংস্কার ছাড়া নির্বাচন মানে আ.লীগের সময়কার নির্বাচন: ডা. তাহের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, যারা সংস্কার ছাড়া নির্বাচনে যেতে চায় তাদের উদ্দেশ্য নিয়েই জনগণের সন্দেহ থাকা স্বাভাবিক। আমাদের অবস্থান পরিষ্কার, সংস্কার অবশ্যই হতে হবে। কারণ সংস্কারবিহীন নির্বাচন মানেই আওয়ামী লীগের সময়কার নির্বাচন, সংস্কারবিহীন শাসন মানেই ফ্যাসিবাদের শাসন, আর সংস্কারবিহীন বাংলাদেশ মানে অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ।

রোববার (২৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত ‘পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি প্রস্তাবের কারণ ব্যাখ্যা করে ডা. তাহের বলেন, বাংলাদেশের রাজনীতিতে কিছু প্রভাবশালী দল কখনোই সুষ্ঠু নির্বাচন দেয়নি। তাদের শাসনামলে গণভোটে ৯৯ শতাংশ ভোট কাস্ট হওয়ার নজির রয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, ঐতিহ্যগত পদ্ধতিতে নির্বাচন হলে আবারও কেন্দ্র দখলের ঘটনা ঘটবে, যার ইঙ্গিত ইতোমধ্যে দেখা যাচ্ছে। তাই পিআর-ই একমাত্র সমাধান। জনগণও বিষয়টি উপলব্ধি করছে, ফলে ইতোমধ্যেই ৭১ শতাংশ মানুষ এ ব্যবস্থার পক্ষে মত দিয়েছে।

জামায়াতের এ নেতা বলেন, মূল প্রশ্ন হলো, সংস্কার হবে কি না। সংস্কার ছাড়া নির্বাচন মানেই নতুন বাংলাদেশের স্বপ্ন নস্যাৎ করার ষড়যন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী উদ্যোগ।

তিনি আরও বলেন, জামায়াত যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে এবং সংস্কার বাস্তবায়ন নিশ্চিত করেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য তিনি জনগণকে দৃঢ় ভূমিকা রাখার আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম. কোরবান আলী। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুমসহ অন্যান্য শিক্ষাবিদরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ