রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

চান্দিনার মাধাইয়া ও কেরনখাল ইউনিয়নে ইসলামী আন্দোলনের কর্মী সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার চান্দিনা থানাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধাইয়া ইউনিয়ন ও কেরনখাল ইউনিয়নের উদ্যোগে পৃথক পৃথক স্থানে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ৩টা থেকে মাধাইয়া হাই স্কুল অডিটোরিয়ামে এবং একই দিন বাদ আসর কেরনখাল ইউনিয়নের কোয়ারপাড় শাহি মসজিদ মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট আলেমেদ্বীন ও সমাজসেবক মুফতি এহতেশামুল হক কাসেমী উজানী।

কর্মী সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধাইয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব সফিউল্লাহ খান সুফী ও কেরনখাল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মারুফ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি ক্বারী সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা খায়রুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আ ম ম উবাইদুল হক, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সোলাইমান, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা মাহাদী হাসান, যুব আন্দোলন চান্দিনা থানা সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী,

ইসলামী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সভাপতি মো. সাব্বির হোসাইন এবং ইসলামী যুব আন্দোলন চান্দিনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ.এম মোবারক হোসাইন, মাধাইয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি এইচ. এম. মিজানুর রহমান,  আনোয়ার হোসেনসহ উভয় ইউনিয়নের সহযোগী সংগঠনের দায়িত্বশীলবৃন্দ।

কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি এহতেশামুল হক কাসেমী বলেন,

“আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের পাশে থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আমি চান্দিনার জনগণের দোয়া ও সমর্থন নিয়ে একজন সেবক হিসেবে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে এলাকার অবহেলিত মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।”

কর্মী সভায় বক্তারা সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি মাঠপর্যায়ে ইসলামী আন্দোলনের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিবেদক: তানযিল হাসান

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ