রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক আদর্শ শিবপুর গড়তে চাই - মাওলানা রাকীবুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শুক্রবার ২২/০৮/২০২৫ বাদ আছর নরসিংদী-৩ শিবপুরের সংসদীয় আসনের লাখপুর বাজারে বাংলাদেশ খেলাফত মজলিস দুলালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উদ্যোগে  দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রাকীবুল ইসলাম বলেন শিবপুর সম্ভাবনাময় জনপদ হওয়ার পরও স্বাধীনতা পরবর্তী ৫৪ বছর শিবপুরবাসী উন্নয়ন বঞ্চিত।

কোন জনপ্রতিনিধি জনগনের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। বরং শিবপুর স্বাধীনতা পরবর্তী সময়ে ধীরে ধীরে সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদকের জনপদে পরিনত হয়েছে।

তিনি বলেন আমরা সবাইকে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক আদর্শ শিবপুর গড়তে চাই। এজন্য তিনি সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান

শাখা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তায়েফুল ইসলাম এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল হুসাইন, ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনির হুসাইন,

উপস্থিত ছিলেন জনাব আমজাদ হুসাইন, মোহাম্মদ আরিফ মিয়া প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ