মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকির তীব্র নিন্দা জমিয়তের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিকৃত মানসিকতার অধিকারী ও সমকামী সাফওয়ান চৌধুরী রেবিল কর্তৃক বিশিষ্ট গবেষক ও  লেখক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্য হত্যার হুমকি প্রদানের ঘটনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এর তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি  জানিয়েছে।

সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এই হুমকিদাতা  কেবল ধর্ম, সমাজ ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত নয়, বরং সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে চরমভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে।  

জমিয়ত নেতৃদ্বয় আরো বলেন ড. মোহাম্মদ সরোয়ার হোসেন একজন গবেষক, লেখক ও শিক্ষাবিদ হিসেবে বাংলাদেশের চিন্তাশীল সমাজে পরিচিত একটি নাম। তিনি বহু বই ও গবেষণাপত্র রচনা করেছেন, যেখানে ধর্মীয় চেতনা, জাতীয়তা, ইতিহাস ও সমকালীন বিশ্ব রাজনীতি নিয়ে বিশ্লেষণ রয়েছে।

আসিফ মাহতাব উৎস। তরুণ প্রজন্মের প্রতিভাবান লেখক, সমাজ বিশ্লেষক ও বক্তা হিসেবে উৎস ইতিমধ্যেই দেশব্যাপী পরিচিত। তার লেখনি ও বক্তৃতায় ইসলামি আদর্শ, সামাজিক মূল্যবোধ, রাষ্ট্রচিন্তা এবং সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। তরুণদের মাঝে তিনি সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

নেতৃদ্বয় বলেন,ড.সরোয়ার ও আসিফ মাহতাব উভয়েই ধর্ম ও সমাজবিরোধী অপচেষ্টা, বিশেষ করে পশ্চিমা সংস্কৃতি ও বিকৃত চিন্তা-চেতনার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে অগ্রণী। তাই তাদের বিরুদ্ধে হুমকি শুধু ব্যক্তি নয়, বরং চিন্তার স্বাধীনতার ওপর আঘাত। 

তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে সাফওয়ান চৌধুরী রেবিলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ