সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে নিজেদের মতামত জানাবে বিএনপি।

রবিবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে এবং কয়েকটি বিষয় যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।

জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে খসড়াটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। সনদে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, কমিশন ও রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে সব প্রস্তাবে সব দল একমত নয়—কিছু সুপারিশে বিভিন্ন দলের আপত্তিও রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ