মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

লন্ডনে গিয়ে প্রধান উপদেষ্টা সিজদা দিয়ে এসেছেন: হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। তিনি প্রশ্ন তোলেন, “পৃথিবীর ইতিহাসে কি কখনও দেখা গেছে, একজন অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে যৌথ সংবাদ সম্মেলন করছেন?” তিনি বলেন, ওই দিনই সরকারকে লন্ডনে “বিক্রি করে দেওয়া হয়েছে।”

শনিবার (১৬ আগস্ট) ঢাকার বাংলামোটরে “জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত বলেন, দেশের গণমাধ্যমের একটি বড় অংশ রাজনৈতিক পক্ষপাতিত্ব করছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, “সচিবালয়ের দাপ্তরিক সময় শেষ হয় বিকেল ৫টায়, কিন্তু অনেক কর্মকর্তা ৪টা থেকেই গুলশান বা পল্টনের দিকে ছুটেন। আগে এ দৃশ্য দেখা যেত ধানমন্ডি ৩২ বা গুলিস্তানে।”

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী রাজনীতিতে এনসিপির প্রতি বৈরিতা থাকলেও তা রাজনৈতিক বাস্তবতায় প্রভাব ফেলবে না। “৫ আগস্টের ঘটনার মূল কারণগুলো দূর না করে কেউ যদি নতুন রাষ্ট্রব্যবস্থা গড়তে চান, তবে তিনি আবারও গণপ্রতিরোধের মুখে পড়বেন।”

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারে যে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নিয়েছি, তবে আমি ও আমার সহযোদ্ধারা রাজনীতি থেকে সরে দাঁড়াব।”

নির্বাচন প্রসঙ্গে এনসিপির এ নেতা বলেন, “আমরা নির্বাচন পেছানোর পক্ষপাতী নই। নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারি—যে সময়ই নির্বাচন হোক আমাদের আপত্তি নেই। তবে ‘রুলস অব দ্য গেম’ বদলাতে হবে। নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন।”

তিনি পুরোনো সংবিধানকে “ফ্যাসিবাদের পাঠ্যবই” হিসেবে আখ্যায়িত করে বলেন, “নতুন সংবিধান এখন সময়ের দাবি। কেউ যদি মনে করেন নতুন দলকে উত্থানের সুযোগ দেবেন না, তবে জেনে রাখুন, আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হই না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ