মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

২০ সেপ্টেম্বর ঢাকায় উলামা-মাশায়েখ সম্মেলন করবে জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানী ঢাকায় জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

এই সম্মেলন সফল করার লক্ষ্যে দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীকে আহবায়ক ও সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়াকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি সম্মেলন বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। 

একই সাথে আগামী ২৩ আগস্ট শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বশীলদের মতবিনিময় সভা ও আংশিক প্রার্থী তালিকা ঘোষণার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) জামেয়া হোসাইনিয়া আরজাবাদে বাদ মাগরিব অনুষ্ঠিত খাস কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। 

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সহ-সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ